সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • পতাকা বৈঠকে বাংলাদেশি ২ যুবককে ফেরত দিলো বিএসএফ

    পতাকা বৈঠকে বাংলাদেশি ২ যুবককে ফেরত দিলো বিএসএফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের পাটগ্রামের ধবলসূতি সীমান্ত থেকে আটক হওয়া দুই বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২ মে) রাত ১টা ৫৫ মিনিটে বুড়িমারী স্থলবন্দরে আনুষ্ঠানিকভাবে তাদেরকে বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।

    আটক হওয়া দুই যুবক হলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর গ্রামের মাহফুজ ইসলাম ইমন (১৬) ও বগুড়া জেলার সাজেদুল ইসলাম (২২)। এর আগে শুক্রবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধবলসূতি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৮২৫/১-এস সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।

    বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ ও ভিডিও ধারণের অভিযোগে বিএসএফ তাদের আটক করে। ঘটনার খবর পেয়ে বিজিবির তিস্তা ব্যাটালিয়নের সদস্যরা বিএসএফের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেন। রংপুর সেক্টর কমান্ডারের মাধ্যমে বিএসএফের জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের সঙ্গে আলোচনা হলে দুই বাংলাদেশিকে ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়।

    পতাকা বৈঠক শেষে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে মুচলেকার ভিত্তিতে অভিভাবকদের কাছে ওই দুই যুবককে হস্তান্তর করা হয়।


    জেলা প্রতিনিধি, লালমনিরহাট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন