সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • বাংলাবান্ধা সীমান্তে দেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মাণ শুরু

    বাংলাবান্ধা সীমান্তে দেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মাণ শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে নির্মাণ হতে যাচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড, যেখানে উড়বে গর্বিত লাল-সবুজ পতাকা। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এর ভিত্তিপ্রস্তর স্থাপন, একটি নতুন গেট নির্মাণ এবং সীমান্ত এলাকার সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী।

    জেলা প্রশাসন সূত্র জানায়, বাংলাবান্ধা সীমান্তের ভারতীয় অংশে ইতোমধ্যে প্রায় ১০০ ফুট উচ্চতার একটি ফ্ল্যাগ স্ট্যান্ডে ভারতীয় পতাকা ২৪ ঘণ্টা উড়ানো হয়। তবে বাংলাদেশ অংশে এতদিন বড় কোনো ফ্ল্যাগ স্ট্যান্ড ছিল না। বহুদিন ধরেই স্থানীয়দের দাবি ছিল, ভারতীয় ফ্ল্যাগ স্ট্যান্ডের চেয়েও উঁচু একটি স্ট্যান্ডে বাংলাদেশের জাতীয় পতাকা উড়বে বাংলাবান্ধায়। অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে।

    জেলা প্রশাসক সাবেত আলী বলেন, “বাংলাবান্ধা জিরো পয়েন্টে ভারতের পতাকা সর্বক্ষণ উড়তে দেখি। পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের ইচ্ছা ছিল—আমাদের জাতীয় পতাকাও যেন গর্ব করে আকাশে উড়ে। সেই দাবির প্রতিফলনেই এই উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”

    এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মো. আব্দুল্লাহ, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

    এই ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মাণ প্রকল্প শুধু একটি কাঠামোগত উন্নয়ন নয়, এটি সীমান্ত অঞ্চলে জাতীয় গৌরব, ঐক্য এবং মর্যাদার প্রতীক হিসেবেও কাজ করবে বলে আশাবাদী স্থানীয়রা।


    নতুন/কাগজ/লাবলু/পঞ্চগড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন