সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ফুলবাড়ীতে উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত

    ফুলবাড়ীতে উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। 

    শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মো. নবীউল ইসলাম-এর সভাপতিত্বে যৌথসভার সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক শিক্ষক মো. জুলফিকার আলী এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব আলম মিলন।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার একেএম কামরুজ্জামান জামান।

    প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি।

    বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আলহাজ্ব মো. আবুল বাসার, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হক নাজিম, সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, আইনুল হক মঞ্জু, সহকারী অধ্যাপক মো. কায়ছার পারভেজ নান্নু, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাঈদ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নবাব আলী সরকার, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল ও যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল।

    সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সাংগঠনিক শক্তিশালীকরণ এবং আগামী দিনের আন্দোলনকে সফল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন