সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • সৈয়দপুরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দাদাকে কুপিয়ে জখম

    সৈয়দপুরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দাদাকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নাতনিকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দাদাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলার কামারপুকুর ইউনিয়নের কাঙ্গালুপাড়া এলাকায়।

    প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্কুলগামী এক কিশোরীকে রাস্তায় উত্ত্যক্ত করে আসছিল একদল যুবক। বিষয়টি জানতে পেরে তার দাদা প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

    এ ঘটনায় ইয়াসিন আরাফাত ও মো. নিরবসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তার বা আইনি পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার।

    শুক্রবার (১৮ এপ্রিল) মামলার বাদী ও ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, “মামলার পরেও পুলিশ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। অভিযুক্তরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

    এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন বলেন, “আমি এখনো অভিযোগ হাতে পাইনি। তবে অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন