সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • পঞ্চগড়ে বৈশাখী উৎসবে রঙ ছড়াল বর্ণাঢ্য শোভাযাত্রা

    পঞ্চগড়ে বৈশাখী উৎসবে রঙ ছড়াল বর্ণাঢ্য শোভাযাত্রা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পহেলা বৈশাখ উপলক্ষে পঞ্চগড়ে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের উৎসব।

    জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

    শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক সাবেত আলী বেলুন উড়িয়ে বৈশাখী মেলার উদ্বোধন করেন। মেলায় স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের ১৬টি স্টল অংশ নেয়, যেখানে প্রদর্শিত হয় ঐতিহ্যবাহী ও দেশীয় নানা পণ্য।

    অডিটোরিয়াম চত্বরে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদসহ অন্যান্য অতিথিরা।

    পরে আয়োজিত গ্রামীণ খেলাধুলা—যেমন লাঠিখেলা, কাবাডি ও মোরগ লড়াই দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। পুরো আয়োজনে ধরা পড়ে গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং বৈশাখী উৎসবের প্রাণবন্ত আবহ।


    নতুন/কাগজ/লাবলু/পঞ্চগড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন