সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ফুলবাড়ীতে সাংবাদিকদের সাথে পিওর হেলথ ডায়াগনস্টিক সেন্টারের সভা

    ফুলবাড়ীতে সাংবাদিকদের সাথে পিওর হেলথ ডায়াগনস্টিক সেন্টারের সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পিওর হেলথ ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে দিনাজপুরের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    আধুনিক ও মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই সভাটি রোববার (৬ প্রিল) পৌর এলাকার ঢাকা মোড়ে সেন্টারের ওয়েটিং স্পেসে অনুষ্ঠিত হয়। 

    প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. হোসাইন তুহিন এর সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা সম্পাদক মো. শাহরিয়ার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কর্মকর্তা মো. দারাজ উদ্দিন মন্ডল। সভায় বক্তব্য রাখেন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. সোহাগ ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবু শহীদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সিনিয়র সাংবাদিক তাজমিলুর রহমান নয়ন, সাংবাদিক আজগর আলী প্রমুখ।

    আলোচনা সভায় বক্তারা পিওর হেলথ ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসা সেবার মান এবং সেন্টারের ভূমিকার প্রশংসা করেন। তারা ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়াই, সমাজের গরিব অসহায় মানুষের কাছে স্বল্প মূল্যে সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, তারা সর্বোচ্চ মানের সেবা জনগণের মাঝে পৌঁছে দেবেন।


    নতুন/কাগজ/আমিনুল/দিনাজপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন