সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • রংপুরে প্রধান বিচারপতি

    বিচার বিভাগ বহু দশক ধরে সংস্কারের জন্য সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে

    বিচার বিভাগ বহু দশক ধরে সংস্কারের জন্য সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচারিক সংস্কার শুধু খাতভিত্তিক সংস্কারের স্থায়িত্বের মূল চাবিকাঠি নয়, এটি নিজেই সংস্কারের প্রতীক হয়ে উঠেছে। গত ৮ মাসে এই প্রচেষ্টা অভূতপূর্বভাবে অর্জন করেছে। এখন লক্ষ্য হলো সেই উদ্দেশ্য পূর্ণ করা এবং তা যেন ভবিষ্যতেও টিকে থাকে, তা নিশ্চিত করা।  


    শনিবার (৫ এপ্রিল) সকালে রংপুর নগরীর একটি হোটেলে ইউএনডিপি আয়োজিত "জুডিশিয়াল ইনডিপেনডেন্সি অ্যান্ড এফিসিয়েন্সি" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  


    প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের এক নম্বর অঙ্গ। এই বিচার বিভাগ বহু দশক ধরে নিজের অভ্যন্তরীণ সংস্কারের জন্য সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে। এই দাবির কেন্দ্রে রয়েছে নিজেদের সংস্কার কর্মসূচি নিজেরাই নির্ধারণ, বাস্তবায়নের ক্ষমতা ও কর্তৃত্ব গ্রহণ। তিনি আরও বলেন, একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা কখনও ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের লক্ষ্যের এতটা কাছাকাছি আসিনি। যদি এই সুযোগ কোনোভাবেই নষ্ট হয়, তবে তা বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা এবং প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে। তাই আমার বার্তা পরিষ্কার—আপনারা সবাই দায়িত্ব নিন। আমি আশা করি, এই বার্তা সমানভাবে সারা দেশে শক্তিশালীভাবে প্রতিধ্বনিত হবে।  


    সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক, ইউএনডিপির প্রধান স্টিফেন লিলার। সেমিনারে বিচারকরা ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিচারকরা উপস্থিত ছিলেন।


    নতুন/কাগজ/জহুরুল/রংপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন