সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • শিশু ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেফতার

    শিশু ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় শ্যালকের ৮ বছর বয়সী শিশু কন্যার সঙ্গে ধর্ষনের অভিযোগে তার ফুফা রশিদুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ।

    এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ মার্চ) দুপুরে, সদরের রুহিয়া থানাধীন ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি এলাকায়। রশিদুল ইসলাম রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্ঠপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

    শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

    অভিযোগ থেকে জানা গেছে, ঘটনার দিন শুক্রবার দুপুর ২টার দিকে খড়িবাড়ি গ্রামের নাজিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা প্রতিদিনের মতো কাজে বাইরে যান। এই সুযোগে রশিদুল ইসলাম শিশুটিকে বাড়িতে একা পেয়ে ঝালমুড়ির প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর জোরপূর্বক অসভ্য আচরণের চেষ্টা করে।

    শিশুটি চিৎকার করলে রশিদুল তার মুখ চেপে ধরে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে এবং রশিদুলকে আটক করে রুহিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। পরে শিশুটির বাবা বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

    রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, রশিদুল ইসলামের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত রশিদুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে।


    নতুন/কাগজ/রুহিয়া/ঠাকুরগাঁও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন