সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • পলাশবাড়ী পৌরসভায় ভিজিএফ-এর চাল বিতরণ

    পলাশবাড়ী পৌরসভায় ভিজিএফ-এর চাল বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার অসহায় গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।

    ২২ মার্চ রোজ শনিবার সকালে পৌর শহরের পলাশবাড়ী এস,এম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ উপস্থিত থেকে এসব অসহায় গরিব ও দুস্থদের হাতে ভিজিএফ-এর চাল তুলে দেন  সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার।

    এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ  জুলফিকার আলি ভুট্টা, পৌর নির্বাহী কর্মকর্তা মুনছুর আলী, পৌরসভা সহকারী প্রকৌশলী মর্তুজা এলাহী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান সহ পৌরসভার সকল কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

    এসময় পৌর প্রশাসক বলেন,  পৌরসভার আওতায় ৯টি ওয়ার্ডের অসহায় দুস্থদের মাঝে সুষ্ঠু সুন্দর পরিবেশে সুশৃংঙ্খল ভাবে তালিকা অনুযায়ী ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।

    উল্লেখ্য, পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় আসন্ন ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে ১৫.৪০০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়। ৯টি ওয়ার্ডের মোট ১৫৪০ জন হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।


    নতুন/কাগজ/আশরাফুল/গাইবান্ধা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন