সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • শিক্ষক ও কর্মকর্তাদের শূন্য পদে দ্রুতই নিয়োগ দেবে সরকার: গণশিক্ষা উপদেষ্টা

    শিক্ষক ও কর্মকর্তাদের শূন্য পদে দ্রুতই নিয়োগ দেবে সরকার: গণশিক্ষা উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দ্রুত শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

    শনিবার (১৫ মার্চ) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়নসংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, আমাদের চিন্তা দ্রুত শিক্ষক কিংবা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা নিয়োগ করবো। বর্তমানে এটা আমাদের পরিকল্পনা রয়েছে। আশা করি এতে শিক্ষা খাতের কিছু ঘাটতি পূরণ হবে।

    গণশিক্ষা উপদেষ্টা বলেন, সরকার প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নের বিষয়টি স্বচ্ছতার মধ্যে নিয়ে আসতে কাজ করছে। এরই মধ্যে বদলির প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসা হয়েছে, যা শিক্ষকদের জন্য সুবিধাজনক হবে। এ ছাড়া অনলাইন পদ্ধতির মাধ্যমে সরকারেরও পরিপূর্ণ ধারণা থাকবে কোন জেলায় বা উপজেলায় কী পরিমাণ জনবল নিয়োজিত আছে। শিক্ষক ও কর্মকর্তাদের মনে রাখতে হবে, আমাদের সব কার্যক্রমের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।

    বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শিক্ষকেরা শিক্ষা দেবেন আর শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবেন। আর আমাদের প্রধান কাজ হচ্ছে তাদের সহযোগিতা করা। শিক্ষার্থীরা যাতে মাতৃভাষায় কথা বলার পাশাপাশি ইংরেজি ভাষা শিখতে পারে, পড়তে ও লিখতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এ ছাড়া একটি শিশু যাতে প্রাথমিকভাবে অঙ্কে পারদর্শী হয়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।

    পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুল হক, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক নিলুফা ইয়াসমিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন