সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজপথে শিক্ষক-শিক্ষার্থীরা

    নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজপথে শিক্ষক-শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশজুড়ে নারীর প্রতি চলমান সহিংসতার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছেন।

    রোববার (৯ মার্চ) বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা প্রমুখ।

    এ ছাড়া প্রতিবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করেন রসায়ন, ইংরেজি, লোকপ্রশাসনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

    রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানানো পাশাপাশি ধর্ষকের ফাঁসি দাবি করেছেন তারা।

    ধর্ষকদের প্রতি ঘৃণা প্রদর্শন করে মুখে ও কপালে লাল কাপড় বেঁধে বিক্ষোভ করেন ঢামেকের নারী শিক্ষার্থীরা। এসব ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না’, এ রকম বিভিন্ন দাবি লেখা ছিল শিক্ষার্থীদের হাতে থাকা পোস্টারে; কণ্ঠেও ছিল একই স্লোগান।

    ঢামেকের নারী শিক্ষার্থীরা কপালে লাল কাপড় বেঁধে বিক্ষোভ করেন

    শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক সময়ে যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে, তার সুষ্ঠু তদন্ত এবং দ্রুততম সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দেখতে চান তারা। বিশেষ করে মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি তাদের।

    এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়ও বিক্ষোভ মিছিল হতে দেখা গেছে। দেশব্যাপী ধর্ষণ, সন্ত্রাস ও বিচারহীনতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

    তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়ও বিক্ষোভ মিছিল

    ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একইসঙ্গে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছেন। একই কর্মসূচি রয়েছে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন