সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

    রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে উপদেষ্টা, পিএসসি ও ইউজিসিসহ বিভিন্ন দপ্তরে আধিপত্য প্রতিষ্ঠার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে তাদের প্রতিবাদ জানান।

    ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে করে চরম সিডিউল বিপর্যয়ের আশঙ্কা করছেন সাধারণ যাত্রীরা।

    আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের সকল প্রকার সেল, সংস্কার কমিশন, উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পরিচালিত হচ্ছে। আমরা একটি ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ। আবু সাঈদ, ওয়াসিম তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বাংলাদেশের জন্য শহীদ হননি। বিপ্লবের সাত মাস পরেও যদি বাংলাদেশ এভাবে চলতে থাকে তাহলে আমরা উত্তরবঙ্গ থেকে কঠিন থেকে কঠিনতর জবাব দেবো।

    আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রেললাইন অবরোধ করে তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন