শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নদী খনন কাগজে, অর্থ আত্মসাতের অভিযোগ বাস্তবে, বিআইডব্লিউটিএর মাফিয়া ছাইদুর! ঠাকুরগাঁও-১ আসনে কারচুপি হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি গোলাম পরওয়ারের মোহাম্মদপুরে বিশেষ অভিযান, নারী-পুরুষ ও কিশোরসহ গ্রেপ্তার ১৩ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন সিগন্যাল আধুনিকায়নে ৪২ কোটি টাকার কাজ নিয়ে বিতর্ক, দরপত্রের শর্ত বদলানোর অভিযোগ সাইবার নিরাপত্তা সতর্কতায় তৃতীয় দিনেও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২২২ চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দিতে নতুন আইন সারাদেশের ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পেল বিশ্ববিদ্যালয়জীবনের গল্প ‘অন্যপাতা’ প্রধানমন্ত্রীর জাপান সফরে থাকছেন না টোকিওর রাষ্ট্রদূত দাউদ আলী
  • নেপালের ভয়াবহ দুর্যোগে ১ মিলিয়ন ডলার দিচ্ছে বাংলাদেশ

    নেপালের ভয়াবহ দুর্যোগে ১ মিলিয়ন ডলার দিচ্ছে বাংলাদেশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ১ মিলিয়ন মার্কিন ডলার জরুরি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা।

    ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে এই মানবিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে অনুদানের অর্থ দেওয়ার প্রক্রিয়া চলছে।

    জানা গেছে, অনুদানের বিষয়টি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে রয়েছে। অনুমোদন সম্পন্ন হলে নেপালের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এই অর্থ পাঠানো হবে।

    এদিকে নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ এই দুর্যোগে প্রাণহানি বেড়েই চলেছে। নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত সর্বশেষ তথ্যে জানিয়েছে, আকস্মিক বন্যার পর এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

    এ ঘটনায় দেশটিতে এখনও ৩ হাজার ৯১৬ জন নিখোঁজ রয়েছেন। দুর্গত বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

    নেপালের পাশাপাশি চীনের অংশেও এই দুর্যোগের প্রভাব পড়েছে। সেখানে অন্তত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও ৫৪৬ জন। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে।

    ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর নেপালের মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এই জরুরি অনুদান নেপালের দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে দেওয়া হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন