রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গোল্ড মেডেলিস্ট পুলিশ সদস্যের আর্তনাদ ও চাকরি ছাড়ার আকুতি নারী বান্ধব সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি জুবাইদা রহমানের ছেলের মৃত্যুতে মেলেনি ছুটি: নির্বাচন ডিউটির চাপে এক পুলিশ বাবার আহাজারি ঢাকা-১৭ থেকে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান ভোটার সহায়তায় সরকার চালু করলো ‘নির্বাচন বন্ধু হটলাইন’ নম্বর বিডিআরের নাম ও ইউনিফর্ম পুনর্বহাল করবে বিএনপি: তারেক রহমান রাজনৈতিক সহিংসতা এবং সরকারের প্রতিক্রিয়া: ৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি হতে পারে তারেক রহমানের কারণে: আসিফ মাহমুদ সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযান, উখিয়ায় ১৫০০ রোহিঙ্গা আটক ভারত-পাকিস্তান ইস্যুতে জরুরি বৈঠক, পাকিস্তানে বিসিবি সভাপতি
  • তারেক রহমানের অভিযোগ: ১৬ বছরে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে

    তারেক রহমানের অভিযোগ: ১৬ বছরে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তারেক রহমান আরও উল্লেখ করেন, দেশবাসীর ঐক্য ও সচেতনতার মাধ্যমে এই অবৈধ কর্মকাণ্ড রুখে দেওয়া সম্ভব। তিনি জনগণকে সতর্ক করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীর পক্ষে ভোট দিতে হবে, যাতে দেশের সম্পদ লুটপাট বন্ধ হয় এবং ন্যায়বিচার নিশ্চিত করা যায়।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন তিনি।

    তারেক রহমান বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে।

    এদিন দুপুর ১২টা ২৫ মিনিটে জনসভার মঞ্চে পা রাখেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা। এসময় স্লোগানে-স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জনসভার মাঠ।

    মঞ্চে ওঠার সময় হাত তুলে সবাইকে অভিভাবদন জানান তারেক রহমান। এসময় হাজার হাজার নেতাকর্মীও তাকে হাত তুলে স্বাগত জানান।

    এর আগে, বেলা পৌনে ১১টার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির প্রথম নির্বাচনি জনসভার কার্যক্রম।

    এই জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরী ও আশপাশের এলাকায় কয়েক দিন ধরেই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বুধবার রাত থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সভাস্থল।

    তারেক রহমানের সফর ও জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে সিলেট নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। জনসভাস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন