বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাংবাদিক এইচ আর শফিক গ্রেফতার, মুক্তির দাবিতে নিন্দার ঝড় সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: সারজিস বাজুসের নতুন মূল্যতালিকা, সোনা-রুপার গহনার দাম বাড়ল সিজেপির আন্দোলনে অচল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন থার্ড টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ভিডিও ইস্যুতে উত্তাল শ্যামনগর, এমপি নজরুলের বিরুদ্ধে প্রতিবাদ বাংলাদেশ-চীন বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, করিডোর ও বিনিয়োগে গুরুত্ব ইউপি চেয়ারম্যান পদে স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ, এবার লক্ষ্য অস্ট্রেলিয়া সৌদির সঙ্গে ৩০ বছরের পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
  • নার্সিং পেশাকে ডাক্তারদের সমমর্যাদা দেওয়ার দাবি ফরহাদ মজহারের

    নার্সিং পেশাকে ডাক্তারদের সমমর্যাদা দেওয়ার দাবি ফরহাদ মজহারের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার নার্সিং পেশাকে ডাক্তারদের সমমর্যাদা দেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন।

    বৃহস্পতিবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে তিনি বলেন, নার্সিং পেশা অত্যন্ত মহৎ এবং স্বাস্থ্যব্যবস্থায় এটি ডাক্তারদের সমমর্যাদা সম্পন্ন। নার্সিং সেবা ছাড়া চিকিৎসা কার্যকর হবে না, তাই নার্সদের যথাযোগ্য মর্যাদা দিতে হবে।

    ফরহাদ মজহার বলেন, স্বাস্থ্য মানে শুধুমাত্র ডাক্তার, প্রেসক্রিপশন বা ওষুধ নয়। রোগ প্রতিরোধ, সঠিক খাদ্যনীতি, কৃষিনীতি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই প্রকৃত স্বাস্থ্য। নার্সরা রোগ প্রতিরোধ ও প্রাকৃতিক স্বাস্থ্যপরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, অথচ এখনও তাদের পেশাকে ডাক্তারদের অধীনে রাখা হয়।

    তিনি আরও উল্লেখ করেন, নার্সদের পেশার মর্যাদা নিশ্চিত করতে এবং স্বাস্থ্যব্যবস্থায় আরও সমন্বয় আনতে বিএনএর আন্দোলনের সঙ্গে সমর্থন যোগ দিয়েছেন। ফরহাদ মজহার সরকারের পূর্ব প্রতিশ্রুতি ও অর্থ ব্যবহারের প্রশ্ন তুলেছেন এবং বলেন, নার্সদের অধিকার ও স্বাস্থ্যসেবার উন্নয়ন বাস্তবায়ন করা জরুরি।

    সংবাদ সম্মেলনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)-এর সভাপতি ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের নার্সরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন